Saturday, October 1, 2022

কোকিল কণ্ঠী লতা ।। অনুপ কুমার জানা

সাহিত্যের অঙ্গনে (Sahityer Angone)

কোকিল কণ্ঠী লতা 
অনুপ কুমার জানা 

কণ্ঠে তোমার রয়েছে যাদু বিষ্মিত সারা বিশ্ব
বয়সের ছাপ পড়ে নাই ‌কণ্ঠে চিরদিন তুমি নমস্য ;
দিয়েছ কণ্ঠ হাজারো চলচ্চিত্রে পেয়েছ পূর্ণ সাফল্য 
তব হাত ধরে সঙ্গীত জগৎ পেয়েছে বিজয় মাল্য  । 

সঙ্গীতজ্ঞ পিতা তোমার মাতা গুজরাটি মহীয়সী
ধ্রুপদীতে কেটেছে তোমার  পিতৃ আদেশে ছেলেবেলা ,
গেয়েছ গান কতো যে ভাষায় মিলেছে সম্মান অজস্র
সঙ্গীত জগতে দিবাকর তুমি প্রতিভা তোমার সর্বত্র । 

রইলে তুমি চির-কুমারী অস্তিত্বের দিয়েছ অবসান
রেখেছ যাহা হৃদয়ে আমাদের হবে না কখনোও ম্লান ;
সমৃদ্ধ তুমি দশ হাজার গানে , খুবই বিরল ঘটনা 
পেয়েছো অনেক পুরস্কার মনে হয় আরও বেশি পাওনা । 

মারাঠি মহিলা হয়েও তুমি মিশেছ বাঙালি হৃদয়ে
বাংলা সঙ্গীত তব পরশে কলকল্লোলে চলেছে বহে ;
কোকিল কণ্ঠীতে আক্ষা তুমি বসন্ত আনো ডেকে
শিমুল , পলাশ ফোঁটে গৌরবে শীতের জড়তা ঢেকে । 

স্বর্ণযুগ এসেছে বাংলায় তোমারই পরশ নিয়ে
গীতিকার , সুরকার অনুপ্রাণিত তোমায় নিকটে পেয়ে ,
বাঙালি না হয়েও বাংলা ভাষা প্রাঞ্জল তব মুখে
তব সঙ্গীত কর্ণ-গোচরে সঙ্গীত প্রেমীরা সুখে । 

অসাধারণ প্রতিভা এতো একই পরিবারে যায় না দেখা
চন্দ্র , সূর্য , তারা যেন একই আকাশে হয়েছে আঁকা ,
তব প্রতিভা বিদেশে আজও ভারতসম আদৃত
তব প্রয়াণে সঙ্গীত আকাশে সৃষ্টি হয়েছে ক্ষত । 

কোকিল বিনা বসন্ত আজ ফুলগুলো যায় টুটে
বিহঙ্গেরা বুঝি ভুলেছে গান হৃদয় যাচ্ছে ফেটে ;
আকারে কাছে নাই বা থাকলে নিরাকারে থেকো
জীবন পথে হৃদয় মণি ভুলবো তোমায় নাকো । 



অনুপ কুমার জানা
পশ্চিম মেদিনীপুরের ভূঞ্যাড়া গ্ৰামের  শীতল চন্দ্র জানা র পুত্র কবি অনুপ কুমার জানা পেশায় ফার্মাকেমিস্ট্ এবং ‌‌নেশা ছোট বেলা থেকেই কবিতা ও গল্প লেখার। 
শিক্ষা : বি এস সি অনার্স (রসায়ন) ।

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন