Friday, October 21, 2022

শেকড় ।। অভিজিৎ রায়

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। চব্বিশতম সংখ্যা ।। 21 October 2022।।

সাহিত্যের অঙ্গনে



শেকড়
অভিজিৎ রায় 

ছাড়াতে গেলেই জাপটে ধরছে আরো
ভিটেমাটি যাকে শেকড় বলেই জানি
আবেগে কেঁপেছে বারবার  থরোথরো
চলে যেতে গেলে হয়ে ওঠে অভিমানী 

শেওলার ছোপ গোটা চত্বর জুড়ে
বটের ঝুরিরা ছড়িয়েছে ডালপালা
প্রতিদিন রাত যায় আরো ভেঙেচুরে
তবুও অটুট ভিটেমাটি আটচালা 

হেথা জমা আছে আমাদের কৈশোর
এখানে জ্বলেছে পিতৃপুরুষ চিতা
আজো রাত শেষে লাল টুকটুকে ভোর
স্নেহাশিষ দেন পরম পুরুষ পিতা 

যতবার চাই আরো দূরে চলে যেতে
কমাতে চাইছি হৃদয়ের এই ভারও
ছিন্ন হবার লিপ্সাকে দূরে ঠেলে
শেকড় আমাকে জড়িয়ে ধরছে আরো।

সাহিত্যের অঙ্গনে


অভিজিৎ রায় 
পেশায় তথ্যপ্রযুক্তিবিদ। নেশায় অক্ষর কর্মী। 
শিবপুর বি ই কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক,
 বর্তমানে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত।
ছোট থেকেই কবিতা লেখার প্রতি আগ্রহ। প্রথম পুরস্কারও স্কুলে পড়ার সময়। অষ্টম শ্রেণীতে স্বামী বিবেকানন্দকে নিয়ে কবিতা লিখে প্রথম । পরে লেখালেখির সূত্রে আরো কিছু পুরস্কার ।
 নবম শ্রেণীতে কম্পিউটার বিষয়ক প্রবন্ধ রচনায় জেলায় প্রথম। 
কবির  প্রকাশিত  দুটি উল্লেখযোগ্য বই -   একটি কবিতার বই — নির্ঝর। 
অন্যটি রাজনীতি বিষয়ক — প্রফুল্ল সেন ও অতুল্য ঘোষ — গান্ধীবাদের দুই প্রোজ্জ্বল দীপশিখা।

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন