এখন কার শীতকাল
সোমনাথ ঘোষ
যুগের সাথে বদলে গেছে
আছে মানুষ যতো
আমি কিন্তু আছি একই রকম
ঠিকই আগের মতো।
এখন তাদের নেইকো রুচি
পায়েস পিঠের পরে
কেক প্যাস্ট্রী ভীষণ প্রিয়
নেই অনিহা ইহার পরে।
খেজুর রসের নেইকো কদর
মন ভরাতে চাই সবার এখন
রাম হুইস্কি আর সোডার জল
এটাই এখন স্ট্যাসাস সিমবল।
আগের দিনে শীতের সময়
কোন এক ছুটীর দিনে
পাড়ার যতো ছেলে মেয়ে
বনভোজনে মাততো গিয়ে।
এখনও দেখি যায় তারা সব
চারচাকা ম্যাটাডোর ভাড়া করে
সঙ্গে নিয়ে রাঁধুনি ঠাকুর চাকর
বাজিয়ে ডি জে বুকে ধাক্কা দিয়ে
পড়ন্ত বেলায় দেখি আর ভাবি
ফেলে আসা সেই সোনালী দিন
আসবে না আর ফিরে কোনদিন
নেই যে জানা আছে কোথায়
ফিরে পাবার চাবি।
সোমনাথ ঘোষ
অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী।
শিক্ষাগত যোগ্যতা। বি কম।
নিবাস -চন্দননগর।


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....