Friday, October 7, 2022

দুর্গতিনাশিনী । । সোমনাথ ঘোষ

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। বাইশতম সংখ্যা ।। 07 October 2022।। 
সাহিত্যের অঙ্গনে



দুর্গতিনাশিনী
সোমনাথ ঘোষ

এসেছে উমা বছর পরে বাপের ঘরে
মৃন্ময়ী উমা দশভূজা দুর্গা রূপ ধরে
প্রনমি মা দুর্গতিনাশিনী একটু দয়ার তরে
আশির্বাদ বর্ষিত হোক মা মানুষ রূপী দুর্গাদের পরে।

কতো দুর্গার জোটে নি মা নতুন বসন
কতো দুর্গা লাঞ্ছিত হয় দেখি সর্বক্ষণ 
বাস বৃদ্ধাশ্রমে কতো অগনিত দুর্গার
কতো দুর্গার জোটে না মা একটু আহার।

মৃন্ময়ী মা চিন্ময়ী রূপে তোমার ত্রিশূল ধর
সমাজ সংসারের অসুরদের মা তুমিই বধ কর
তোমার আশে আছে বসে মানুষ রূপী দূর্গার দল
সমাজ সংসারে আছে যতো লাঞ্ছিত দুর্গা সকল। 
সাহিত্যর অঙ্গনে


সোমনাথ ঘোষ
অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী।
শিক্ষাগত যোগ্যতা। বি কম।
নিবাস -চন্দননগর।

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন