সুখের হাওয়ায় ভাসছ তুমি
ডা: জাফর মোল্লা
তোমার পালে পলে পলে
বহিছে সুখের হাওয়া।
আমার এ মনে শুধু হুতাসনে
এখন খাবি খাওয়া।।
এখন তোমার নতুন সহচর
কাটছে মধুর রাত।
আমার হৃদয় নিস্তব্ধতায়
এখন কুপোকাত।।
কোটির ভিড়ে হৃদয় ঘরে
তোমায় বেঁধেছিলাম।
অভাগা এ মন তখন শোনেনী বারণ
এ উপহার তাই পেলাম।।
ভারাক্রান্ত মনে দিন গুনে গুনে
কণ্ঠ মোর স্তব্ধ।
শূন্য হৃদয় উৎকণ্ঠায়
আপন নীড়ে বদ্ধ।।
সেই সব দিন ভোলা কঠিন
কতো সুখে করেছি পার।
সব জেনে বুঝে অন্যকে খুঁজে
ফাড়লে মোর কলিজার ঘর।।
মোর দুচোখে অশ্রু দেখে
তবুও করলে ইতি।
রইলাম পড়ে দূরে বহুদূরে
ব্যথা দেয় সব স্মৃতি।।
এই মনটাতে সব কিছু ঢেকে
করে গেলাম প্রার্থনা।
শতদোষ আমার
জয় হোক তোমার ।।
জাফর মোল্লা
জয় নগর,দক্ষিণ চব্বিশ পরগনা


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....