নবমীর শিকার
অনুপ কুমার জানা
অবলা পশু আমরা ,
প্রতি নিয়ত শিকার তোমাদের ;
তোমাদের আনন্দ আমাদের হত্যা করে ।
আজ নবমীর পূণ্য লগনে
কতো আনন্দ তোমাদের মনে ;
কিন্তু সংশয় আমাদের প্রাণ
কোটি কোটি প্রাণ যাবে আমাদের ,
আমাদের ভাষা তোমরা বোঝনা ঠিকই ,
আমাদের বডি-ল্যাঙ্গুয়েজ তো তোমাদের অবগত ।
নয়নে ঝরছে অশ্রু
ভীত সন্ত্রস্ত সর্বাঙ্গ ,
আমাদের তীব্র চিৎকারে ফুটে ওঠে ,
" হত্যা করো না আমাদের ,
এ'সুন্দর ভুবনে আরও কিছুদিন থাকতে চাই
কতো আশা , কতো স্বপ্ন ,
কতো কর্তব্য অপূর্ণ থেকে আছে
তাই এরকম নির্মমভাবে --
আমাদের মেরো না , আমাদের মেরো না ! "
আমাদেরও আছে বাঁচার অধিকার ,
বাস্তুতন্ত্রে আমাদের ভূমিকা যথেষ্টই
আমাদের অনুপস্থিতিতে বিঘ্নিত হবে বাস্তুতন্ত্রের সমতা ।
বিপন্ন হবে জীবকুল
ব্যহত হবে তোমাদের স্বাভাবিক জীবন
দুর্দায় হয়ে যাবে তোমাদের বেঁচে থাকা ,
ধ্বংস হবে সভ্যতার !
তাই এরকম নির্মমভাবে --
আমাদের মেরো না , আমাদের মেরো না ! "
আমাদেরও আছে বাঁচার অধিকার ,
বাস্তুতন্ত্রে আমাদের ভূমিকা যথেষ্টই
আমাদের অনুপস্থিতিতে বিঘ্নিত হবে বাস্তুতন্ত্রের সমতা ।
বিপন্ন হবে জীবকুল
ব্যহত হবে তোমাদের স্বাভাবিক জীবন
দুর্দায় হয়ে যাবে তোমাদের বেঁচে থাকা ,
ধ্বংস হবে সভ্যতার !
অনুপ কুমার জানা
পশ্চিম মেদিনীপুরের ভূঞ্যাড়া গ্ৰামের শীতল চন্দ্র জানা র পুত্র কবি অনুপ কুমার জানা পেশায় ফার্মাকেমিস্ট্ এবং নেশা ছোট বেলা থেকেই কবিতা ও গল্প লেখার।
শিক্ষা : বি এস সি অনার্স (রসায়ন) ।


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....