তোমার অভাবে আমি
সায়ন্তন রায়
তুমি এলেই তখন মনের মাঝে,
হলেই বা কেনো ক্ষনিকের অতিথি?
তোমার দেওয়া স্বরলীপি দিয়ে,
বেঁধেছি এক বেদনাময় গীতি।
পিছু ডাক দিয়ে গেল চলে,
রইলো তোমার স্মৃতি।
আমার বসন্তে ফোটে না আর ফুল,
ডাকে না আর সেই কোয়েল পাখি।
মনের ঘরে খেলতে তুমি,
রইতে আমার সনে।
আজ আমি স্বজন হারা,
তবু রয়ে গেছো আমার মনে।
দিবা নিশি ব্যাপি,
জল ভরা আঁখি।
ঘুরে বেড়ায় মনে
তোমার পূর্ণ অবয়ব খানি।
সায়ন্তন রায়
পড়াশুনার সাথে গৃহ শিক্ষকতার সঙ্গে যুক্ত
নেশা লেখা লেখি , এবং
বিশেষ পছন্দ গান করা এবং বই পড়া।


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....