বাউল
সঞ্জিত কুমার বর্মণ
আয়রে আয় বাউল পাড়ায় যাই
বাউল গানে বাউল মনে হৃদয় হারাই।
আয়রে আয় সমাজে বাউলের কথা বলি
বাউল গানের তালে যেন মানবতার কথা তুলি।
আয়রে আয় সবাই মনেপ্রাণে বাউল গান গাই
বাউল শিল্পীর সুরে সমাজের কলুষতা তাড়াই।
আয়রে আয় বাউলের পোশাক পরিধান করি
বাউল মনে আউল বনে সদা তত্বকথা ধরি।
আয়রে আয় সমাজে বাউল গানের বীজ বুনি
বাউলা গানে আউলা বাণে যুক্তির কথা শুনি।
আয়রে আয় সবাই বাউল ভজন করি
বাউল টানে বাউল খুনে মাটি আঁকড়ে ধরি।
আয়রে আয় বাউল ডোরে মানুষ বাঁধি
বাউলা সুরে রাঙা ভোরে ডাকি বিধি।
আয়রে আয় বাউলের একনিষ্ঠ শিষ্য হই
বাউল সাধনে হৃদয় বাঁধনে লালন শাহ্ হই।
সঞ্জিত কুমার বর্মণ
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলাধীন ফুলবাড়িয়ার নাবির বহর গ্রামে
এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে।
শিক্ষাজীবন থেকে সাহিত্যের অনুরাগী এবং লেখা লেখি র সাথে যুক্ত। পড়াশুনা করেছেন ইংরেজি সাহিত্যে। লিখতেন কবিতা, ছড়া ও ছোট গল্প সহ গ্রামীণ জীবনের পটভূমিকায় নানান সমস্যার কথা। নির্সগ প্রেমিক কবি সঞ্জিত কুমার বর্মণ মা মাটি মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন। ইতিমধ্যে কতিপয় দৈনিক পাতায় তার সমসাময়িক বিষয়ের উপর ভিত্তি করে কবিতা প্রকাশিত হয়েছে।
পেশাগত জীবনে সঞ্জিত কুমার বর্মণ
উত্তর লস্কর চালা উচ্চ বিদ্যালয় ও কলেজে ইংরেজি ’র প্রভাষক হিসেবে নিয়োজিত আছেন।


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....