অব্যক্ত পঙক্তিমালা
কৃষ্ণেন্দু নস্কর
নতুনের মাঝে হে পুরাতন তুমি
নতুন করে গড়ি,
নতুনের মোহে দুদিনের আবেগে
হারিয়ে যেন না পড়ি।
অদ্বিতীয় তুমি জীবন আঁধারে সু-অভিনয়ে
আলো ছায়া আঙিনায়,
কঠোর পরীক্ষা দিয়ে যাবো আমি
শোণিত ক্ষরণে ধুমায়িত শিখায়।
লুকোচুরি খেলায় মেঘের আকাশে
রঙ বেরঙের তুলি,
ধুয়ে যাবো সেই ভীষণ্ণতা স্মৃতির বিষাদময় গোধূলি।
বিষাদের মাঝে অমৃত তুমি বিহঙ্গিনী ফুলবীথিকার অঙ্গনে,
তোমাকে পরিপূর্ণ করে পেয়ে
ফুরাতে চাই না মুক্ত বিন্দুর ক্রন্দনে।
পৃথ্বীরাজের রাজত্বে আদ্বিতীয় তুমি
প্রতিম্বিত ঘাসের চুম্বনে,
থেকে যেও তুমি না পাওয়ার খেলাঘরে
অফুরন্ত আলো হয়ে।
রূদ্র চোখের কণ্ঠ কাঁপিয়া মুক্তা বিন্দে
লোহিত রক্ত অগ্নিময়,
ব্রজপ্রিয়ার স্মৃতিই আঁকিব মোরা
প্রগতিবাদের বাঁশির সুরের সমন্বয়
হেরেছি আমি জীবন যুদ্ধ
তোমাকে জিতিয়ে দেয়ার খুশিতে,
ক্ষতবিক্ষত এই মনটা নিয়ে
তোর মন চুরি করা হাসিতে।
জিতেগেছি আমি ;জিতেছো তুমি ও
ক্ষতবিক্ষত ভালোবাসা,
শুধু রয়ে গেছে অদৃষ্টের অহংকারের পরিহাস্যতা।
আমার মনের গহনে রুপদক্ষ
প্রশ্নের গভীর সঞ্চয়ে,
ঠোঁটের আগায় এক টুকরো বিদ্রুপ ধ্বনিই কুলমান সংশয়ে।
বুকের আগ্নেয়গিরি ফাটিয়া মনের ধূমায়িত শিখায়
বিষবাষ্পে অমৃত তুমি কান্ডারী,
ক্ষনিকের বিদ্যুতের খুশির দ্বীপপুঞ্জে
সমায়জন শিখায় না হারিয়ে খন্ডিতে,
রয়ে যাব আমি অতল সাগরে দুঃখের মধ্যে
মুক্ত কুড়াইয়া আনন্দের সন্ধিতে।
জীবনে প্রেমে শ্রেষ্ঠতম পাওয়া না পাওয়া কী??
স্বয়ং কক্ষের দ্বার!..
ওই জন্যই হারিয়ে যায় অবিকল জীবন সত্য,
ঘুচিয়ে অভিলাষের জীবনের হাহাকার।
প্রয়োজন আর প্রয়োজনীয়তার হারিয়ে
সূক্ষ্ম রেখায় গাঁথা আয়োজন,
ভালোবাসার আগুন বুকে অগ্নি জ্বালে
হারিয়ে রুদ্ধ দ্বারের ব্যথার ও প্রয়োজন।
স্নেহের খনির যৎকিঞ্চিৎ ঋণে ; হারিয়ে প্রেমের মূল মন্ত্র পুষ্পস্তবক হাতে ;ভাঙ্গা হৃদয় ধনে।
সময়ের অতীতে প্রাচীন এবং আধুনিক সংস্কারের সঞ্চয়ে,
ধুয়ে যাব ভালোবাসার সমন্বয়ে এঁকে রক্তক্ষরণের ঋণ।
ওই রূপ মুগ্ধ তোমার তম্বি দেহ তরবারির আঘাতে,
অনেককে ঘায়েল করিতে পারিবে,
শুধু তোমার লোভাতুর দৃষ্টির অন্তরের মর্মতা হারাবে
চোখের কাজল,
স্পর্শ মনির মর্মার্থ হারিয়ে যাওয়া চোখের জলে,
না ফিরে পাওয়ার দরজায় চিরদিনের হাহাকারে,
অন্তর করুণায় ধ্রুব হয়ে নিষ্ঠুর বিদ্রুপে চোখ রাঙাবে,
স্পর্শমনির পরশে কোমল সোনার তরী হৃদয়টা,
স্পর্শ মনির একটু ছোঁয়ার আশায় উলঙ্গ হাতের
আলিঙ্গনের আদরে হারাবে।।
কৃষ্ণেন্দু নস্কর

No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....