Saturday, October 1, 2022

স্বগোক্তি ।। সোমনাথ ঘোষ

সাহিত্যের অঙ্গনে (Sahityer Angone)



স্বগোক্তি
সোমনাথ ঘোষ


না আমি চাই না কারো অনুকম্পা
ঈশ্বর প্রদত্ত যে টুকু আছে আমার
আমি খুসী সত্যিই আমি আছি ভাল
জানি না আমার অগোচরে তোমরা কি বল। 

দোষ যে আমার নেই এমন কিন্তু নয়
আমি ও মানুষ যেমন অন্য সবাই হয়
কিন্তু নিস্বার্থ সৎ আবেগ প্রবন লোক
এটাই কি তোমাদের বিচারে আমার দোষ। 

এসেছিলাম নিঃসন্দেহে খালি হাতে
অন্য সকলেই পৃথিবীতে যেমন আসে 
যেতে হবে ফেলে যা কিছু আমার সঞ্চয়
যদিও জানি সঞ্চয় আমার বিশেষ কিছু নয়। 

মাঝে মাঝে ভীষণ ভাবায় আমায়
কি উদ্দেশ্যে বিধাতা পাঠালো ধরায়
প্রেম স্নেহ ভালবাসা আর আবেগ ভিন্ন
আর তো কিছু যাব না রেখে তোমাদের জন্য। 

যা কিছু অন্যায় যা কিছু করেছি দোষ
পার যদি ক্ষমিয়ো মোরে এটাই অনুরোধ
আবার যদি কোন দিন জন্মি এ ধরায়
হয়তো বা অন্য রূপে অন্য কলেবরে
পারিবে কি চিনিতে তোমরা এ অধমেরে।

সোমনাথ ঘোষ
অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী। 
শিক্ষাগত যোগ্যতা। বি কম। 
নিবাস -চন্দননগর।

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন