মন
তসলিমা লস্কর
এ মন বড় অবুঝ সে যখন তখন প্রেমে পড়ে-
সে পাড়ি দিতে চায় শিখর অচলে ।
সে বয়ে যেতে চায় প্রবাহ শলিলে ।
ছুটে যেতে চায় পুষ্প পরিমলে ।
সে পরিপূর্ণ হতে চায় প্রজ্ঞার কামিলে ।
সে পুড়ে যেতে চায় প্রেমের অনলে।
এ মন বড় অবুঝ সে থাকতে চায় না বদ্ধ ঘরে-
সে কখন কি যে চায় !
তাকে বুঝানো যে দায়
সে চঞ্চল সে উদ্যাম সে গতিশীল সে গরমিল
সে থাকতে চায় না দুঃখশীল ।
চায় সারাক্ষণ হাঁসতে খিলখিল।
এ মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে-
পাবেনা সে যাকে চায় শুধু তাকে
কি যে ঝড় তোলে হৃদয় গভীরে
বিবেক করে বারণ ধরে দু' চরণ
আয় ফিরে আয় ঘরে ।
এ মন শোনে না বারণ কোন প্রকারে।
এ মন বড় অবুঝ সে যখন তখন কেঁদে মরে-
সে ক্লান্ত হয়ে পড়ে দৌড়াতে দৌড়াতে
মরীচিকার তরে,
বৃথা হয় এ দৌড় এ দু'নয়ন ভরে অশ্রু শুধু ঝরে
তবু এ আশা মরিতেও না মরে।
এ মন বড় অবুঝ সে থাকতে চায় সবার উপরে-
সে ফুটন্ত বিবেককে ছুড়ে ফেলতে চায়
অতল গহ্বরে।
সে সমস্ত বাধাকে পোটলাবদ্ধ করে
আছড়ে ফেলতে চায় স্বজোরে।
সে থাকতে চায় সব ভাবনার উপরে।
এ মন বড় অবুঝ সে বাঁচতে চায় কারো হাত ধরে-
সে চলে যেতে চায় চেনা অচেনা
ভালোবাসার টানে।
উদাসন মনে ভেসে যেতে চায়
নব স্বপ্নের আবাসনে।
একা থাকতে চায় না মন
কাউকে খুঁজে ফেরে দিন রাতে।
সে দুহাত রাখতে চায় কারো দুহাতে।
এ মন বড় অবুঝ সে থাকতে চায় অগোচরে-
কত খেলা যে সে খেলে চলেছে এই হৃদয় অম্বরে
কত বেদনার চিহ্ন সুখের স্মৃতি
সে লুকোতে চায় মন পিঞ্জরে।
তসলিমা লস্কর।
- কুলতলি
দক্ষিণ 24 পরগনা


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....