ছিন্ন নাম
কৃষ্ণেন্দু নস্কর
আমার প্রিয়কে লেখা শেষ বোকা বোকা লেখাটা আজও ঠিকানা হীন খামে বন্দি!..... পড়ার অনুরোধ রইলো।।
মুগ্ধ তোমার চোখের চাওয়া
মন খুলে ঐ হৃদয় ছোয়া
মুখের হাসিই মুক্ত ঝরে
মনের ঐ যে সুখ সাগরে
তুমি চোখের আড়াল হলে
হৃদয় যেন ব্যাকুল স্বরে
কি যেন মোর ভাবনা ধরে
কোথায় তুমি কেমন করে
তোমার ঐ ছোট্ট ছোট্ট বদমাশি আর দুষ্টুমিতে
হৃদয় ব্যথা সুখ-সাগরে কখন হৃদয় হারিয়ে পরে।
আচ্ছা তুমি কেমন করে, পুরুষ হৃদয় ব্যপ্ত কর,
মনের কথা বলার আগেই,চোখের ভাষায় ধরাপড়।
আচ্ছা নারি কেমন করে ,হৃদয় ব্যথা ভুলে গিয়ে
সকল ব্যথা দূরে ফেলে,এগিয়ে আস মনের জোরে।
আচ্ছা নারী কেমন তুমি ,মা বাবাকে দুরে ফেলে ।
পরের মাকে আপন করে,মাথায় করে রাখলে ধরে।
হ্যাঁ হ্যাঁ!......
তবুও নারী ব্যভিচারী,দুষচরিত্রা আর ছদ্মধারী।
যাকে নারি আপন আপন করে সেই 'সময়ে 'হৃদয়
হরে ,
আচ্ছা নারী কেমন তুমি হরন কর বাক্য বানী
মনের হরন করলে পরে কোথায় থাকে মুখের বানী
হ্যাঁ, হ্যাঁ , হ্যাঁ আমরাই তো সন্মান হানি,
তবুও তারা চুপটি করে,চোখের জলে ভাসিয়ে
দিয়ে,
মুখের কথা বুকে ধরে, মরে নারী হাজার বারে।
হায়!.. রে
নারী মনের কথা কেউ বুঝল না-এ দোহে
নারি জীবন ধন্য তোমার, এ সমাজের মোহে।
যেদিন তোমার প্রথম দেখি, হলুদ রঙের
কামিজপরা, সাদা রঙের ওরনাটিতে,
বিন্দি পরা হালকা কালো আয়লানা
আর গোলাপ ঠোঁট দুটিতে।
সেদিন আমি হারিয়ে গেছি, তোমার মিষ্টি মুখের,
দুষ্টু চোখের আড়ালতে,
হৃদয় যদি ব্যক্তকরো,পাবে আমার হৃদয় জুড়ে।।
জান আমার রাগ হয়না, যখন দেখি তুমি অন্য
কারো কোলে
কৃষ্ণ ও পাগল ছিল, রাধার প্রেমের আকুল ডোরে।
সেদিন তুমি সবার চোখের আড়ালতে,
যখন প্রেমে বিনোদন করলে মোকে
পারলাম না আর চুপটি করে,
দূরে থেকে ভালোবেসে ,
আজকে যখন হাতটি ধরো,
তোমার প্রিয়ো মানুষটিকে,
কেমন যেন রাগ হয়,
আমার মনের অজান্তেতে।
এই যে সেদিন স্নানটি করে,
লাল শাড়িতে ঘোমটা করে,
দাড়িয়ে ছিলে কলের ধারে,
হালকা রোদের ঝলকানিতে।
দেখেছিলাম আমার মরন,
তোমার চোখের আড়াল থেকে।
সামনে থেকে গেলে যখন, মিষ্টি মুখের দুষ্টু হেসে,
সেদিন আবার হারিয়ে গেলাম, নতুন প্রেমের
অতলেতে।।
হয়তো আমি থাকবো নাকো সারাজীবন এমন
করে,
তবুও যেন এই হৃদয় মাঝে, থাকবে তোমার
ভালোবাসা স্বরনেতে।
ইচ্ছা হলে ডাক দিওনা!..
আমাদের না হওয়া ছেলে-মেয়ের নামটি ধরে,
কথা দিলাম সারা দেব,
পৃথিবীর শেষ প্রান্ত থেকেও,
রাখতে পারতে গোপনে আমার ছিন্ননাম ,
না হয় কেউ জানতো না,
তোমার আমার প্রেমের পরিণাম।।
কৃষ্ণেন্দু নস্কর

No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....