সুনন্দা বোস
রাগ যেখানে খোঁজে আদরের ওম,
অভিমানী মনে ভালোবাসার খোঁজ,
এ বুকে যখন ভালোবাসার মরশুম,
প্রেমের শহরে তখন হরতালের ধুম।
অভিমানী মন পুড়ছে জ্বরে,
ঝুলিয়েছো তালা তুমি প্রেমের ঘরে,
আবেগী মন অভিমানে ভারী,
বুকের মাঝে তোমায় রেখে,
একলাও আমি চলতে পাড়ি।
সুনন্দা বোস
পেশায় শিক্ষিকা
নেশা লেখালেখি


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....