Friday, August 5, 2022

ঘরকনে ।। জাফর মোল্লা

SA



ঘরকনে
জাফর মোল্লা

হাউস ওয়াইফ শব্দে আমায় 
বেঁধে রেখেছে এ সমাজ।
হয়ে গেছি এখন আমি
যেন কাজের বস।। 

দিনে রাতে খুব মেহনতে
দায়িত্ব পালন করি।
তোবুও সবাই বলে আমায়
কতটা সময় ঘুরি।। 

বস যিনি সামলান তিনি
অফিসের সব দায়িত্ব।
গৃহবধূ আমরা শুধু
বাড়ির চাকর তাইতো?? 

সকাল থেকে সন্ধ্যা খেটে
আগলে রাখি সব।
ঘর সংসারে মোদের তরে
এটাই প্রধান জব।। 

বাড়ির বধূ আমরা শুধু
সংসার নিয়ে মরি।
শত বেদনায় এ জীবনে হায়
কি আর বলো করি।। 

আমরা করি এমন চাকরি
ছুটি শেষ বেলায়।
সব থাকবে চতুর্দিকে
তোবুও মোদের থাকা দায়।। 

জাফর মোল্লা
জয় নগর,দক্ষিণ চব্বিশ পরগনা 
Education qualification:- BSC Bio,(DIAM,RMP )


No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন