Friday, August 5, 2022

বয়স্ক ভাতঘুম ।। প্রদীপ দে

SA




বয়স্ক ভাতঘুম
প্রদীপ দে

ব্যাপারটা বুঝতে সময় নিল না  আচমকা আমার বুক ধরপরানি বাড়িয়ে দিয়ে ট্রেন থেকে নেমে যেতে হল। এ কোন স্টেশন ?  কোথায় চলেছিলাম ?

অন্ধকার। গিরিখাত। পার হয়ে বাইরে বেরিয়ে চক্ষু চড়কগাছ ! যে কিশোরী আমার সাথে সে যেন কিছুই বোঝেনা। এমন সুন্দর পাহাড় ঘেরা উপত্যকায় সে অন্ধকারেও নাগাল খোঁজে ! আমি ভয়ে !

সময় নেই। এই অন্ধকার রুক্ষভূমি আমার নয়। টিলায় উঠেই টিকিট কাউন্টারে দৌড়লুম।

--  এটা কোথায় ? চব্বিশ পরগণা যাবো, টিকিট পাওয়া যাবে ?

--  হাওড়া যানে হোগা। রাত দো বাজে ট্রেন।

--  কি ? আমি তো চব্বিশ পরগণা থেকেই ট্রেনে চড়েছি।

উত্তর নেই। দায় ও নেই।

হাওড়া ই সই। কিশোরী উদ্দাম। ও কে যে হয় আমার ? কি যে নাম ? জানতাম। কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। ভয়ে তালগোল পাকিয়ে যাচ্ছে সব।

ও লাফাচ্ছে। দৌড়ে খাদের ধারে গিয়ে নিচে দেখার চেষ্টা চালাচ্ছে।
আমি নিজেকে নিজেই স্বান্তনা দিলাম। যাক হাওড়া  তো যাচ্ছিই।
খাদের ধারে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ও'ও আমায় আনন্দে , খুশিতে  … । যদিও ও খুবই স্বাভাবিক। আমি সুযোগের। আর আমার কাছে বয়স কোন ব্যাপার নয়। যদিও বিরাট ফারাক। তবুও আনন্দ নিলাম ভয় কাটাতে। নির্জনতার কাম একতরফা !
তবে বেশ মজার।

মজা চটকিয়ে মোবাইল বেজে উঠলো। উঠতে পারছি না জোর করে রিসিভ করতেই ভাতঘুম চটকে গেল …


প্রদীপ দে
কলকাতার বইপাড়ায় জন্ম এবং কর্ম।
নেশা লেখা লিখি। পেশায় অবসর প্রাপ্ত হিসাবরক্ষক।  গল্প উপন্যাস প্রভৃতির বই আছে। পত্র পত্রিকায় লেখা লিখি।

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন