কি রেখেছ
সোমনাথ ঘোষ
কতদিন আর বাঁচবে তুমি
খুব বেশি হলে হয়তো আশি
ঠিক আছে হয়তো কয়েক বছর বেশি।
প্রশ্নটা আমার বন্ধু অন্য খানে
এতো গুলি বছর থাকলে ধরার পরে,
কিন্তু কি রেখে গেলে ভবিষ্যৎ প্রজন্মের তরে?
কি বললে, সঞ্চয় করেছ কিছু কম নয়,
ধন সম্পদ তোমার আত্মজের তরে।
যেন থাকে তারা সুখে জীবন ভরে
ও এইটাই তোমার জীবনের সঞ্চয়?
আত্ম সুখে আর নিজ স্বার্থের তরে
কাটিয়ে দিলে বছর গুলো এ ধরার পরে
রাখলে না তুমি কিছু তাদের জন্য
রয়ে গেল যারা সমাজের ভবিষ্যৎ প্রজন্ম।
সোমনাথ ঘোষ
অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী।
শিক্ষাগত যোগ্যতা। বি কম।
নিবাস -চন্দননগর।


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....