Friday, August 19, 2022

কিসের তরে ।। সঞ্জিত কুমার বর্মণ

SA



কিসের তরে
সঞ্জিত কুমার বর্মণ 

তুমি কিসের তরে প্রেমে দুর্বল ?
কারোর রুপ চেহারায় আত্ববিহ্বল -
নতুবা ডাগর ডাগর চোখের কাজল -
নতুবা সুদন্তী চাঁদনী হাসোজ্জ্বল। 

তুমি কিসের তরে প্রেমে দুর্বল ? 
কারোর গুণবিচারী দর্শনধারী মনোবল -
নতুবা দন্ডায়মান নীতিসংগত প্রবল -
নতুবা জীবনধারা প্রাণবন্ত সুশৃঙ্খল। 

তুমি কিসের তরে প্রেমে দুর্বল ? 
সুশ্রী মনের মিশ্রিত অদৃশ্য জল -
নতুবা মনের আর্কষণ ও চঞ্চল -
নতুবা সরলতার তহবিল মহল। 

তুমি কিসের তরে প্রেমে দুর্বল ? 
কাকতালীয়ভাবে কালো কেশ ছলছল -
নতুবা নয়নাভিরাম তিল উজ্জ্বল -
নতুবা পাহাড়ি কন্যার মত কোলাহল। 

সঞ্জিত কুমার বর্মণ 

২৫ শে অক্টোবর ’ ১৯৮৫ সালে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলাধীন ফুলবাড়িয়ার নাবির বহর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে। পিতা: ব্রজেন্দ্র চন্দ্র বর্মণ, মাতা: সরজা বালা বর্মণ। 

শিক্ষাজীবন থেকে সাহিত্যের প্রতি প্রচণ্ড অনুরাগ আর ভালবাসার সুবাদে লেখালেখি শুরু। পড়াশুনা ও করেছেন ইংরেজি সাহিত্যে। লিখতেন কবিতা, ছড়া ও ছোট গল্প সহ গ্রামীণ জীবনের পটভূমিকায় নানান সমস্যার কথা। নির্সগ প্রেমিক কবি সঞ্জিত কুমার বর্মণ মা মাটি মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন। ইতিমধ্যে কতিপয় দৈনিক পাতায় তার সমসাময়িক বিষয়ের উপর ভিত্তি করে কবিতা প্রকাশিত হয়ে পাঠক নন্দিত হয়েছে। 

পেশাগত জীবনে সঞ্জিত কুমার বর্মণ উত্তর লস্কর চালা উচ্চ বিদ্যালয় ও কলেজে ইংরেজি ’র প্রভাষক হিসেবে নিয়োজিত আছেন।

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন