মায়া
তসলিমা লস্কর
মায়া বড় বিচিত্র
স্নেহা তুর বস্তুকে কাছে টানে।
ক্রমাগত আষ্টাইয়া পিষ্টাইয়া
বাঁধিয়া ফেলে বেনামী বন্ধনে।
এ মোহের জাদু জাল ঘুরিয়া
বেড়াইতেছে ভুবনে ভুবনে ।
হৃদয়ে হৃদয়ে কঠিন মায়াবী
দেয়াল নির্মাণে।
গগনে ,অম্বরে, সদনে ,নিকেতনে
খেলিতে এ মায়া অবলোকনে।
এ মায়া চলনে -বলনে ,
ভুলিয়ে- ভালিয়ে,
আকর্ষের আকর্ষণে কাউকে
বানিয়ে নেয় নব-নতুনে।
ধ্যানে, নিদ্রায়নে,স্বপনে,
জাগরনের, আনমনে-এ মায়া
বাজে কানে কানে ।
বসিলে আসিয়া বাতায়নে
এ মায়া হিল্লোল তোলে সমীরনে।
ডাকিছে এ মায়া তাহার
বাঁধনে বাঁধিতে নিজেকে
সাধিতে-নিরজনে।
তোমার কাছে নিতে সঙ্গীতে সঙ্গীতে
আনন্দ বিনোদনে।
সাড়া যদি দাও তাহার ডাকে
বেরোতে দিবেনা কোনো ভাবে
মিলায়ে তাহার আঁখি
তোমার নয়নে নয়নে।
তোমার অন্তর আত্মা বিগলিত হইবে
শুনিয়া তাহার সুমধুর উচ্ছসিত সঙ্গীত,
ও অভিনন্দনে।
মহাবিষ্ট করিবে মায়া তাহার
ভোমর কালো দু-চোখের অঞ্জনে।
ফুল ও ফলেতে ভরিয়া দিবে তোমার
সুদূর বিস্তৃত মন-অঙ্গনে।
কোন প্রকারে যদি বাহির হইতে পারো
এই জাল কাটিয়া-হৃদয় নিপীড়নে,
দলনে দলনে দগ্ধ হইতে হইবে
তোমার ঘন বর্ষণে।
ছিন্ন মায়ার যাতনে রিক্ত,
সিক্ত, হইবে-জীবিত মরণে।
আবার ফিরাইয়া আসিতে বাধ্য হইবে
সেই নব -নতুন পুরাতনে।
পৃথিবী বড় মায়াবী সে তাহার পুষ্প পরিমল
ছড়াইয়া রাখিয়াছে যেখানে সেখানে।
লালনে -পালনে, জীবজগতকে
বাঁধিয়া ফেলিতে সু-নিপুনে।
তবুও মায়ার জগত সংসার ছাড়িয়া
চলিয়া যাইতে হইবে চির নিস্পনে।
সকল স্বজন আসিয়া সেইদিন
শেষ বারের মতো তাকাইবে
তোমার বদনে।
নব সাজে নিয়ে যাইবে তোমার
না-ফেরার দেশে ক্রন্দনে ক্রন্দনে।
তসলিমা লস্কর।
কুলতলি
দক্ষিণ 24 পরগনা


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....