Friday, August 19, 2022

অনুভূতির কলমে ।। সুনন্দা বোস

SA



অনুভূতির কলমে
সুনন্দা বোস 


আমি অনুভূতি বলছি
জন্ম হয়েছে আমার, তোমার অনুভবে,
রেখেছো যতনে তোমার হিয়ায় অতি সংগোপনে,
প্রকাশিত হই,কলমের ভাষায় ,
আনন্দ, অশ্রু, অভিমান মাখানো কবিতার নাম নিয়ে।
তোমার খুশির ঝলকে সাজে বেলোয়ারি সাজে,
অঝোর শ্রাবণে এ মন তোমার সাথে কখনো আবার
 ভারী বর্ষণে ভেজে।
জন্মপারের কোনো নিভৃত আঁধারে,
দেখা হয়েছিল আমাদের তারাখসা আলোতে,
আঁধার পেরিয়ে পথ চলা ভোরের আলো মেখে,
দুপুর গড়িয়ে গোধুলিবেলায় এসে
অস্তরাগে রাঙানো মনে আজও বাঁচি তোমারই অনুভবে।
যতনে লালিত অনুভবে ছুঁয়ে থাকি ভালোবেসে,
কবিতারা আসুক ফিরে ফিরে আমাদের মিলনে।
কবিতারা বাঁচুক সোহাগে আদরে,
প্রেমের জয়গানে স্বরলিপি হয়ে। 


সুনন্দা বোস
পেশায় শিক্ষিকা
নেশা লেখালেখি

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন