Friday, August 12, 2022

মানবতার আহ্বান ।। জাফর মোল্লা

SA



মানবতার আহ্বান
জাফর মোল্লা


দুঃখ করিস না আর
করিস না মন ভার।
সব হারিয়ে গেছে যে তোর
কিসের ভয় আবার।। 

মারতে ভাতে সব অধিকার
নিলো যে তোর কেড়ে।
মেটেনি সাধ এখনও তাদের
হাতে মারতে তোরে।। 

আইন অন্ধ , কানে কালা
ওদের জন্য সাজে।
বৃথা বলে মুখ ভোঁতা করে
কি হবে এ সমাজে।। 

খল বুদ্ধি ওদের মাথায়
আছে ঠাসা ঠাসা।
তেড়ে মেরে খেয়ে পরে
হচ্ছে তেজি ও তাজা।। 

ওদের থেকে চাও বাঁচতে
সঙ্ঘবন্ধ হও স্বজন।
অত্যাচারিত আর সর্বহারা
দল গড়ো আপন আপন।। 

তোলো মাথা বলো কথা
উচ্চ স্বরে গাও গান।
ভেদাভেদ নয় আমরা সবাই
একিই মানব সন্তান।। 

জাফর মোল্লা
জয় নগর,দক্ষিণ চব্বিশ পরগনা 

Education qualification:- BSC Bio,(DIAM,RMP )

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন