নদীর জলে নৌকায় বধূ
জাফর মোল্লা
নদীর পারে বাপের ঘরে
গাঁয়ের বধূ যাবে বলে।
নৌকা নিয়ে মাঝি আসে
ভাসিয়ে নদীর জলে।।
দীর্ঘ সময় বাপের আলয়
ছেড়ে এসেছে।
বাপের ঘরে যাবে এবারে
মন নেচেছে।।
অনেক দিন পর পিতা মাতার
দেখবে হাঁসি মুখ।
আনন্দে তাই নাচছে হৃদয়
মনের মাঝে সুখ।।
হেলে দুলে নৌকা চলে
গাইছে মাঝি গান।
ঘোমটা টেনে গানটি শুনে
জুড়ায় বধূর প্রাণ।।
নদীর জলে নয়ন মেলে
গাঁয়ের বধূ কয়।
তাড়াতাড়ি ভেড়াও তরী
আমার বাপের গাঁয়।।
মেঘের ভেলা চারিগালা
ওঠে যদি ঝড়।
মাছ নদীতে নৌকা ডুবলে
সব হবে গড়বড়।।
মেঘ চারিধার তোবু ধীবর
টানছে নদীই জাল।
বান যদি আসে যাবে সব ভেসে
এমন তাদের হাল।
বধূর কথায় মাঝি নৌকায়
পাল তুলে দেয়।
নৌকা দুলে বাতাসের তালে
পৌঁছে যায় গাঁয়।।
বড়ো খুশি মুখে হাঁসি
মেয়েকে দেখে সবে।
বহুদিন পর বাপ মা'র আদর
মেয়ে আজ পাবে।।
জাফর মোল্লা
জয় নগর,দক্ষিণ চব্বিশ পরগনা
Education qualification:- BSC Bio,(DIAM,RMP )


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....