মৃত্যু বনাম ভালোবাসা
সুপ্রিয় ভট্টাচার্য
আমাদের পৌরাণিক উপাখ্যান গুলির অন্যতম একটি " সাবিত্রী সত্যবান।" সাবিত্রী তখন সদ্য যমরাজের সঙ্গে লড়াই করে মৃত স্বামীকে ফিরে পেয়েছেন। আত্মীয় স্বজন ও রাজ্যবাসীর মনে খুশীর হাওয়া বইছে সেসময় একদিন সাবিত্রীর পিতা অশ্ব পতি নিজ কন্যাকে বলেন যে আমি একটা কথা ভেবে বিস্মিত হচ্ছি যে তুমি মহা পরাক্রমী যমরাজ কে কোন শক্তিতে পরাস্ত করলে! স্মিত হেসে সাবিত্রী তার উত্তরে যা বলেছিলেন তা এক চিরকালীন সত্য হয়ে আছে -" সত্যবান এর মা আমাকে একটা কথা বলেছিলেন : যে ব্রাহ্মণেরা সত্যবান এর কুষ্টি তৈরি করেন তার মধ্যে একজন ছিলেন খুব বুদ্ধিমান ও বিচক্ষণ। তিনি
কুস্টির শেষে একটা মন্ত্যব্য করেছিলেন - মৃত্যুর চেয়ে শক্তিশালী যদি কিছু থাকে
তবে তার দ্বারাই সত্যবান এর মৃত্যুকে এড়ানো যেতে পারে। এই মন্তব্য ই আমায় শক্তি জোগায়। আমার ভালবাসা মৃত্যুর চেয়ে ও শক্তিশালী।"
সুপ্রিয় ভট্টাচার্য

No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....