আমরা ষোলো
অনুপ কুমার জানা
ষোলো বছর বয়স আমাদের
ভয় , সংকোচ কি আমরা বুঝি না ,
উন্নতির কারীগর আমরা দেশের
পিছনে হাঁটা আমরা শিখিনা ।
জয়ের ধ্বনি বাজছে সর্বদাই চোখে
পরাজয়ের গ্লানি আমাদের ঘৃণ্য ,
নেতাজির বীরত্ব মোদের হ্রদয়ে আঁকে
মীরজাফর আমাদের চোখে যঘন্য ।
স্বামীজীর নীতিতে বিশ্বাসী আমরা
নজরুলের কলম আমাদের হাতে ,
ধর্মের গোঁড়ামীকে পায়ে দলি আমরা
নারী , পুরুষ অভেদ আমাদের হিয়াতে ।
সুকান্তের চিন্তা আমাদের মনে ,
সাম্যবাদ লেখা আমাদের রক্তে ;
অলীক কল্পনা নেই আমাদের স্বপনে ,
বাস্তবতা লেখা আছে মোদের বীরত্বে ।
শরৎচন্দ্রের শ্রীকান্ত আমরা প্রত্যেকে ,
গভীর রাতেও মোদের অবাধ চলাচল ,
উদ্যামতা গ্ৰাস করেছে আমাদেরকে ,
হিংসা-দ্বেষে মোদের নেই কোলাহল ।
ষোলো বছরই উন্নতি আনে জীবনে
এ'বয়স শোনে না বাধা ও বিপত্তি ,
এ'বয়সের ফাঁকিতে উন্নতি হানে ,
ষোলোই জানে কুসংস্কারের নিষ্পত্তি ।
অনুপ কুমার জানা
পশ্চিম মেদিনীপুরের ভূঞ্যাড়া গ্ৰামের শীতল চন্দ্র জানা র পুত্র কবি অনুপ কুমার জানা পেশায় ফার্মাকেমিস্ট্ এবং নেশা ছোট বেলা থেকেই কবিতা ও গল্প লেখার।
শিক্ষা : বি এস পি অনার্স (রসায়ন) ।


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....