Friday, August 12, 2022

মুখোশের আড়ালে ।। সোমনাথ ঘোষ

SA



মুখোসের আড়ালে
সোমনাথ ঘোষ


কেউ খুসী নয় আছি যারা
মানব জন্ম লভি এ ধরায়
অখুসীর কারন ভিন্ন প্রকার
মনের গভীরে আছে হাহাকার। 

বাড়ীর বাইরে রাস্তা ঘাটে
পরিচিত সব জনের সাথে
হঠাৎ যখন হয়তো দেখা
হাসি মুখে সুধায় আমায়
আছো কেমন হে মনোময় ? 

দেঁতো হাসি হেসে আমি
গদগদ স্বরে ঘাড় করে কাত
বলি আমি ভাল‌ই আছি ভাই
সত্যিই কি আছি আমি তাই ?

সোমনাথ ঘোষ
অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী, 
শিক্ষাগত যোগ্যতা- বি কম। 
নিবাস -চন্দননগর।

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন