রিং অফ আঁধার
আকাশ সরকার
আঁধার একটি রাতের মতো,,
আঁধার বোধ হয় জন্মগত !
আঁধার আলোর স্বপ্নে মগন,
আঁধার খিদের ঠিক সমকোণ !
আঁধার জীবনের সত্য খোঁজে,
আঁধার মুখোশে বিবেক জাগে !
আঁধার লালসা মত্ত বাসনার,
আঁধার ঠিকানাহীন ঠিকানা আমার !
আকাশ সরকার

No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....