Friday, August 12, 2022

মোক্ষম জবাব ।। সীমান্ত কুমার রায়

SA



মোক্ষম জবাব 
সীমান্ত কুমার রায় 

কে বলে তুমি তুচ্ছ।
তাচ্ছিল্য ভরা ওদের চোখে মুখে চেয়ে দেখো
প্রবল ঈর্ষার জলছাপ, 
সেভাবে একটা বোঝা যায়না
আসলে তারা বুঝতে দিতে চায়না !
তথাপি তারা বলবে, বলে যাবে একে একে; আগুপিছু।
স্বভাব বলে কথা, তা কি বদলায়।
যার দরুন এরা বঞ্চিত, অবাঞ্ছিত বলা যেতে পারে।
ওরা আসবে, চলে যাবেও; পরম্পরাগত !
যদি মোক্ষম জবাব দিতে চাও-
শুধু একবার তাদের দেখে ঠোঁটের কোণে 
ওই বাঁকা হাসিটা হেসে চলে যাবে।
তাতেই হবে, উপহার স্বরূপ পেয়ে যাবে তারা 
পেট ভর্তি গ্যাস-অম্বল !  


সীমান্ত কুমার রায়,
স্কূল ম্যাগাজিনে প্রথম লেখা,
পত্রিকায়,ই-ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি ।
পেশাগত ভাবে শিক্ষকতা র সাথে যুক্ত।

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন