Friday, August 26, 2022

অতুলনীয় ।। অনুপ কুমার জানা

SA





অতুলনীয়
অনুপ কুমার জানা 

   আমি শ্রষ্টা , আমি শ্রেষ্ঠ ,
নব নব সৃষ্টিতে সর্বদা মাতি   ;
  আমি সবজান্তা , আমি সর্বজ্ঞানী ,
বিশ্বজুড়ে তাইতো আমার এত সুখ্যাতি । 

আমি কবি , আমি লেখক , 
আমি যা ভাবি তাই হয়ে যায় কাব্য । 
আমি সমাজসেবক , আমি কর্তব্যপরায়ন ,
আমি সর্বদাই পালন করি নিজের কর্তব্য । 

আমি জ্বলন্ত অগ্নিপিণ্ড , আমি দিবাকর ,
আমি রাতের অন্ধকার দূর করে ‌ফোটাই আলো ;
আমি দরদি , আমি মায়াবী ,
কোমল হৃদয়ে প্রত্যেকের করি ভালো । 

  আমি বৃষ্টি , আমি ঝর্ণা ,
ঝরঝর ঝরে প্রকৃতির বুকে আঁকি শ্যামলা ;
  আমি উল্কা , আমি আগ্নেয়গিরি ,
উষ্ণ লাভা ছড়িয়ে ‌রূদ্ধ করি শয়তানের খেলা । 

  আমি তুষার , আমি হিমবাহ ,
সংসার সমুদ্রে মেকি কৃতিত্বকে করি ভরাডুবি ।
আমি সত্য , আমি ত্রেতা , আমি দাপর ,
কলির জঘন্য কালিমা মুছে দেবার কথা ভাবি । 

  আমি শুকতারা , আমি ধ্রুবতারা ,
অসীম সমুদ্রে নিঃসহায় নাবিককে পথ দেখাই ।
আমি হিন্দু , আমি মুসলিম , আমি খ্রীষ্টান ,
আমি শুধুই মানুষ , জাতের গোঁড়ামী দু'পায়ে মাড়াই । 

আমি কাঞ্চনজঙ্ঘা , আমি হিমালয় ,
উত্তরের শৈত্য প্রবাহ থেকে রক্ষা করি ভারতকে ;
  আমি বিপ্লবী , আমি দেশপ্রেমী ,
আমি চিরকাল ভালোবাসব আমার দেশের মাটিকে । 

আমি বৈজ্ঞানিক , আমি এলিয়েন ,
মস্তক আমার ক্ষুদ্র নয়কো , অতি অসাধারণ ।
   আমি দীর্ঘায়ু , আমি অমর ,
মনুষত্বের উন্নতিতে রব চিরকাল , হবে না মরণ । 

  আমি বাস্তব , আমি বিবেক ,
আমি ছল-চতুরীকে প্রশ্রয় দিই না ;
  আমি সত্য , আমি স্পষ্টবাদী ,
আমি ভণ্ড কলমের ভাষাতে প্রতিবাদ জানাতে
 ভয় পাই না । 


অনুপ কুমার জানা
পশ্চিম মেদিনীপুরের ভূঞ্যাড়া গ্ৰামের  শীতল চন্দ্র জানা র পুত্র কবি অনুপ কুমার জানা পেশায় ফার্মাকেমিস্ট্ এবং ‌‌নেশা ছোট বেলা থেকেই কবিতা ও গল্প লেখার। 
শিক্ষা : বি এস পি অনার্স (রসায়ন) 

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন