
প্রসঙ্গটা যখন নারী
সায়ন্তন রায়
নারী মানে “মা”।
নারী মানে এক নিখাত ভালোবাসা।
নারী মানে এক অখণ্ড সুখের -
শান্তির ভালোবাসার পৃথিবী।
নারী মানে স্বযত্নে লালনে পালনে তৈরি
এক সুন্দর শান্তির সংসার।
নারী মানে ভালোবাসার মানুষকে
ভালোবাসা দিয়ে আগলে রাখা।
আরো অনেক কিছু।
নারী মানে এক স্বাধীন জীবন অধিকার,
নারী মানে আধুনিকতায় শিক্ষিত এক দিন ,
নারী মানে সমাজের কুসংস্কার,
আর অন্ধকারের হয় অবসান ।
সভ্য সংস্কৃতি শেখাবে সে ,নতুন প্রজন্মকে,
প্রগতিশীল সমাজ আসবে স্বাধীন নারীর সাথে।
নারী মানে সমাজে জমে থাকা ময়লা ও
অশুভ শক্তির বিনাস ,
নারী মানে সমাজে শুভ শক্তির বিকাশ।
নারী মানে সমাজে শুভ শক্তির বিকাশ।

No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....