Friday, August 26, 2022

প্রাচীন আছো যারা ।। সোমনাথ ঘোষ

SA






প্রাচীন আছো যারা
সোমনাথ ঘোষ 

দুনিয়াটা বদলে গেছে
বদলে গেছে মানুষ
পুরোন দিনের আছে যারা
এই সত্যিটাই বোঝে না তারা। 

তারা ভাবে তাদের মত‌ই
চলবে জগৎ সংসার
ভরাবে থলি বাজার গিয়ে
দু দশ টাকা সঙ্গে নিয়ে। 

রাশভারী কপট গাম্ভীর্য নিয়ে
ঘর্মাক্ত কলেবরে ফিরবে যবে বাড়ি
ছেলে মেয়ে বাড়ির সবাই যেন
ব্যস্ত থাকবে ভারী। 

না চাইতেই জল আনবে
সঙ্গে তালপাতার এক পাখা
করবে বাতাস শরীর পরে
নির্দ্বিধায় মাথা নত করে। 

গিন্নি তখন ব্যস্ত ভীষণ
পাক ঘরেতে ফুটছে ভাত
আটপৌরে শাড়ির পরে
হলুদ রংয়ের ভর্তি ছাপ। 

স্নান ঘরেতে থাকবে ভর্তি
পরিশ্রুত বালতি দুয়েক জল
সেই জলেতেই কর্তা মশাই
করিবেন রোজের অবগাহন। 

স্নানটি সেরে শুদ্ধ হয়ে
গৃহ দেবতাকে সেরে প্রনাম
পঞ্চব্যাঞ্জন সহকারে কর্তা মশাই
সারবেন দিনের আহার। 

সেই দিন আর নেই রে ভাই
এই কথাটাই বোঝাতে তাই
নতুন যুগের সাথে মিলিয়ে চল
গিয়ে ভুলে বিগত দিনের নিয়ম গুলো। 

সোমনাথ ঘোষ
অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী। 
শিক্ষাগত যোগ্যতা। বি কম। 
নিবাস -চন্দননগর। 

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন