Friday, August 5, 2022

ভুলুন্ঠীত অহঙ্কার ।। সোমনাথ ঘোষ

SA




ভুলুন্ঠীত অহঙ্কার
সোমনাথ ঘোষ


তুমি নির্ভীক তুমি নির্ভয়
অন্তরীক্ষে বিচরণ অবাধ
তুমি চন্দ্র বক্ষে রাখ পদধূলি
মঙ্গলে ঘুরে বেড়ায় তোমার
দূর নিয়ন্ত্রিত সৃষ্ট অদ্ভুত যান।

আছে যত জীব এই বিশ্ব সংসারে
তুমিই তো শ্রেষ্ঠ  সবে তাই জানে
তুমি অপরাজেয় তুমি দূর্জয়
আসমুদ্র হিমাচলে তুমি কভু
কাহারেও করোনা তো ভয়।

হঠাৎ কি হল তোমার হে অহঙ্কারী জীব
অদৃশ্য এক অনুজীবের ভয়ে
কাটাচ্ছ জীবন নিরাপত্তা হীনে
আছে আরও জীব প্রকৃতিতে যারা
করুনার পাত্র নিরিখে দেখিছে তারা। 

সোমনাথ ঘোষ
অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী।
শিক্ষাগত যোগ্যতা। বি কম।
নিবাস -চন্দননগর।

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন