রক্তে গড়া স্বাধীনতা
জাফর মোল্লা
এই ভারতের মাটিকে যারা
করেছিল কলুষিত।
তাদের বিরুদ্ধে উঠেছিল গর্জে
ভারতবাসী লাখো লাখো।।
আকাশ বাতাস ভরে ছিল
গোলা বারুদের গন্ধে।
মেতেছিল হানাদার দল
মানুষ মেরে আনন্দে।।
দিকে দিকে আর্তনাদ
শোকাহত সারা দেশ।
পরিয়েছিল সারা গায়ে
পরাধীনতার বেশ।।
ছড়িয়ে পড়ে রোনাজারি
কান্না হাহাকার।
মৃত্যু মিছিল চালিয়েছিল
ইংরেজ হানাদার।।
শাড়ির আঁচল ভিজে ছিল
মায়ের চোখের জলে।
স্বামী হারা স্ত্রীর আর্তনাদ
দুধের শিশু কোলে।।
ধুকে ধুকে মরেছে মানুষ
ঝরেছে জমিনে রক্ত।
ভাঙেনি কারো মনোবল তোবু
হয়েছে দৃঢ় ও শক্ত।।
আসফাক আলী তিতুমীর
সূর্যসেন ক্ষুদিরাম।
সবার আগে চলে আসে
কণ্ঠে এদের নাম।।
মহাত্মাগান্ধী, নেতাজী,
লাল বাল পাল।
মাতঙ্গীনি প্রীতিলতা রাও
এদের সাথে মেলাল তাল।।
দিন এসেছে রুখে দাঁড়াও
সামনে হানাদার।
প্রচারিল এই খবর
সন্তান ভারত মাতার।।
শক্তি সাহস জাগিয়ে তুলতে
গড়ল সেনাদল।
দেশ মাতাকে রক্ষা করতে
এগিয়ে সবাই চল।।
মাঠে ঘাটে বাজারে হাটে
উঠল এই সুর।
নরখুনি বিদেশি দল
হয়ে যাও দূর।।
লাখো লাখো ভারতবাসী
হলো বলিদান।
তবুও জেঁকে ছিল বসে
ব্রিটিশ রাজত্ব।।
দিকে দিকে আওয়াজ ওঠে
আমরা স্বাধীনতা চাই।
রাখব না আর নাম মোদের
গোলামীর খাতায়।।
এমন করে শপথ নিল
লক্ষ কোটি দল।
১৯৪৭ এর ১৫ ই আগস্ট,
এক সাগর রক্ত দিয়ে
খুলল পরাধীনতার শিকল।।
ঘোষিত হলো স্বাধীনতা
ঝরিয়ে রক্ত ঘাম।
চীর স্মরণীয় হয়ে আজ ও
বীর সেনাদের নাম।।
জাফর মোল্লা
জয় নগর,দক্ষিণ চব্বিশ পরগনা
Education qualification:- BSC Bio,(DIAM,RMP )


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....