Friday, June 10, 2022

আত্মঘাতী ||অভিজিত বেজ


আত্মঘাতী
অভিজিত বেজ



গলছে বরফ মেরুপ্রান্তে
জলতল বাড়ছে দিনেকদিন|
নানান নামে আসছে ঝড়
বাঁচার আশা হচ্ছে ক্ষীণ |

গড়তে শহর কাটছে মানুষ
সবুজ গাছ সবুজ বন |
ইট পাথরের জঙ্গলেতে
বাতাস খোঁজে অবুঝ মন |

সভ্য হওয়ার নেশায় সবাই
ভবিষ্যতের চিন্তা বাদ |
চোখের আড়ালে বাড়ছে শুধু
মোদের সবার মরনফাঁদ|



No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন