Friday, June 17, 2022

কলম ।। অনুপ কুমার জানা

সাহিত্যের অঙ্গনে।।17june2022।। ষষ্ঠ সংখ্যা


কলম  
অনুপ কুমার জানা 

কলম তোমার হৃদয় নরম
যে যা বলে সেটাই শোন ,
প্রতিবাদ তোমার ব্যাঘ্রসম
তবুও সদাই থাকো মৌন । 

সুখির কথায় সুখটি পেয়ে
ভাষায় ভরাও অজস্র সুখে ।
স্বর্গ রাজ্যে যাও যে চলে
অমৃত সুধা সর্বাঙ্গে মেখে । 

দুখির হৃদয়ও স্পর্শ করো ,
অশ্রু ঝরাও অঝোর ধারায় ,
হৃদয়-মনও মলিনকরো 
নীরব নীরস নিদারুণ নেশায় । 

প্রতিশ্রুতি তব ঝর্ণাসম ,
ঝর ঝর ধারায় ঝরতে থাকো ,
পরশে তব পাষাণও গলে ,
আশা-আকাঙ্খার স্বপ্ন আঁকো । 

ঘৃণা করুণার ঘটকও তুমি ,
ঘটাও কতো মনের বিচ্ছেদ ,
রূপ রস গন্ধ হয়ে যায় ম্লান
দৈহিক বন্ধনও হয় ভেদাভেদ । 

প্রেম-ভালোবাসা ঢালো কলকল ,
আষাঢ়ের উথ্থিত জলরাশিসম ,
কতো হিয়ার বন্ধন রয়ে যায় অটুট ,
প্রেমিক প্রেমিকা পায় জীবনের মর্ম । 

যন্ত্রনা প্রদান তব বেত্রাঘাত সম ,
কাঠিন্য রূঢ়তায় হৃদয় বিঁধো ,
করো বেস্বাদ জীবনের স্বাদ 
ইহলোক ছাড়তে করো বাধ্য ।

প্রেরণায় নয়ন সবুজে ভরাও ,
ব্যর্থতার কালো মুছে যায় তখন ,
নিরাশা হতাশায় রূপান্তর হয় ,
আশার আলোতে জাগাও সঞ্জীবন ।

অনুপ কুমার জানা 
পশ্চিম মেদিনীপুরের ভূঞ্যাড়া গ্ৰামের  শীতল চন্দ্র জানা র পুত্র কবি অনুপ কুমার জানা পেশায় ফার্মাকেমিস্ট্ এবং ‌‌নেশা ছোট বেলা থেকেই কবিতা ও গল্প লেখার। 
শিক্ষা : বি এস পি অনার্স (রসায়ন) ।




No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন