Friday, June 10, 2022

ভাবনায় আমরা আলাদা || সীমান্ত কুমার রায়

সাহিত্যের অঙ্গনে ।।পঞ্চম সংখ্যা।। ১০জুন২০২২

ভাবনায় আমরা আলাদা 
সীমান্ত কুমার রায় 

প্রিয় হওয়া যায় তখনই 
যখন হয়তো কারো প্রয়োজন, 
তবে আমার কাছে প্রিয় হয় সেইজন 
যাকে প্রয়োজনের অধিক প্রয়োজন।

তুমি ও তোমরা তো ভালবাসো হয়তো দরকারে 
কাউকে বিকল্প বানাতে,
আর আমি ভালোবাসি আমার আত্মার সাথে 
তোমার আত্মার মিলন ঘটাতে। 

কেউবা আছে সম্পর্কের মাঝে 
শুধুই পেতে চায় দামী দামী উপহার,
আর এক আমি আশাকরি একে-অপরের প্রতি 
সৌহার্দ্যপূর্ণ সুমধুর ব্যবহার।

সময়ের সাথে সাথে তোমাদের গড়া সম্পর্কগুলো 
হয়ে ওঠে নড়বড়ে,
আর আমার মনটা যে তা পরখ করে রোজ 
হতাশ হয়ে গুমরে গুমরে মরে!

আর এখন দেখি তোমার মাঝের প্রেমগুলো সব 
এক হতে দুই বা তারও অধিকের মাঝে পরিব্যাপ্ত!
আর আমার মাঝের হতচ্ছাড়া প্রেম 
এক তোমাতেই শুধু আবদ্ধ।



সীমান্ত কুমার রায়,
স্কূল ম্যাগাজিনে প্রথম লেখা,
পত্রিকায়,ই-ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি ।
পেশাগত ভাবে শিক্ষকতা র সাথে যুক্ত।





No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন