বন্ধু চল
সুনন্দা বোস
বন্ধু চল হাসতে যাই
টুকরো হাসির হার বানাই।
তেপান্তরের মাঠ পেরিয়ে,
দিগন্তে ওই অস্তরাগে_
আকাশ যেথায় রঙ মাখে,
ধানের গন্ধে বাতাস ওড়ে।
অস্তরাগে আবীর খেলে,
পাকা ধানের গন্ধ মেখে,
খুশির গাছের মিষ্টি ফল,
আঁচল ভরে কুড়িয়ে আনি।
ঘোড়ার দৌড়ে ছুটলি বেশ,
এবার একটু জিরিয়ে নিই।
তুই হলি না হয় বিশেষ কেউ,
আমি হলাম অজানা ঢেউ।
মান অভিমান ভুলে এবার
বন্ধু চল হাসতে যাই।
একটু পরেই আঁধার হবে,
আলোর রেখা মিলিয়ে যাবে,
আধার শেষের নতুন ভোরে,
ইচ্ছে যদি আর না ফেরে।
সুনন্দা বোস
পেশায় শিক্ষিকা
নেশা লেখালেখি


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....