Friday, June 17, 2022

হৃদয় আজ শুধু হৃদয়কেই চায় ।। তপন ঘোষ

সাহিত্যের অঙ্গনে।।17june2022।। ষষ্ঠ সংখ্যা


হৃদয় আজ শুধু হৃদয়কেই চায়
তপন ঘোষ 

বিকেলের নরম রোদ বেয়ে
সন্ধ্যা আসে চারিদিকে  ঘিরে, 
একা একা বসে থাকি এই মাঠে,এই ঘাসে
নরম রোদের মতো নরম গালিচায়।
হয়তো বসে থাকি কারো অপেক্ষায় 
ফিরবে সে এ পথেই,নরম পায়ের ছাপ রেখে, 
প্রতি সন্ধ্যার মত,
যেমন পাখিরা ফিরে আসে নিজেরাই 
বকুলে,অশ্বত্থে তমাল না হয় জারুলে।
প্রতি সন্ধ্যায় ,পাখি দেখার ছল করে
হয়তো আমাকেই দেখে বারবার, 
আমিও চেয়ে থাকি নির্বিকার দুচোখে
যেমন নক্ষত্রও চেয়ে দেখে, 
এমন স্নিগ্ধ, সুষমা গভীরতা আমাদের। 
চেয়ে দেখে  নীরব ভালোবাসা সব
হয়তো বুঝে গেছে সেও,
হৃদয় আজ শুধু হৃদয়কেই চায়।

তপন ঘোষ
রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর 
পেশায় ব্যাঙ্ক কর্মী ।
নেশা কবিতা লেখা 
প্রকাশিত কাব্যগ্রন্থ 
অন্তরীক্ষে  দহন
  মুক্ত রাশি রাশি
হে নিঃসঙ্গ তুমি বিহঙ্গ হও 
অনিত্য যে সুর নিত্য বাজে


No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন