স্বপ্ত মজুমদার
মেঘের কোলে চাঁদের আভা
লুকোচুরিতে বাড়বে মায়া।
সময় ডেকে বলছে কেবল --
এই আঁধারে পরবে,মায়ার জালে,
বেলা যে যায় বয়ে -
রাত্রি গভীর কালে
রয়েছি একাকী আমি,
স্বপ্ন জুড়ে রয়েছ শুধু তুমি।
হৃদয় আমার আকুল,তোমার শূন্যতাতে -
বিদায় নেবার এখন সময় বাকি
আমার স্বপ্ন জুড়ে থাকে --
তোমার,প্রেমের মধুর স্মৃতি।
সব কিছু ছেড়ে ভরে নেব ঘ্রাণ
প্রেমের কলঙ্কিত সুবাসে ।।

No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....