Friday, June 17, 2022

চিঠি ।। সুনন্দা বোস

সাহিত্যের অঙ্গনে।।17june2022।। ষষ্ঠ সংখ্যা

চিঠি 
সুনন্দা বোস 
এ চিঠি পৌঁছবে না,
শেষ বিকেলের ডাকে,
যখন তুমি এলোচুলে আলসে ধরে উন্মনা,
কাজল কালো চোখ, রাখবে অস্তরাগে।
হঠাৎ করে চুলের রাশি,
উড়ছে হাওয়ায় এলোমেলো,
দমকা হাওয়া ঝাপটা দিয়ে,
বছর পঁচিশ পিছিয়ে দিল।
আমি তখন চায়ের কাপে,
গা এলিয়ে ব্যালকনিতে।
খুঁজছি তোমায় উষ্ণতায়,
চায়ের কাপের বাষ্প ধোঁয়ায়।
হাওয়ায় ভাসে মনের খবর,
মন মানুষের জবরদখল।
চায়ের কাপের বাষ্প গলে,
তোমার চোখে বৃষ্টি নামে।
সেই চিঠি যে পৌঁছে যাবে,
মনের টানে তোমার কাছে।
ডাক বিভাগের কর্তামশাই,
ভীষণভাবে ব্যর্থ তাই।
                           


সুনন্দা বোস
পেশায় শিক্ষিকা
নেশা লেখালেখি


No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন