Friday, June 17, 2022

স্বার্থান্বেষীর সেবায় দুর্বৃত্তরা ।। সীমান্ত কুমার রায়

সাহিত্যের অঙ্গনে।।17june2022।। ষষ্ঠ সংখ্যা

স্বার্থান্বেষীর সেবায় দুর্বৃত্তরা 
সীমান্ত কুমার রায় 
রাস্তায় ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপগুলো পেড়িয়ে, 
লাশকাটা ঘরটির দুয়ারে বসে খেলছিলো 
ছোট্ট দুটি ছেলে-মেয়ে।
পাশেই উৎসুকভাবে অপেক্ষারত শুকনো দুটি চোখ! 

স্বার্থান্বেষীদের সেবা-শুশ্রূষায় মজে মগজহীন দুর্বৃত্তরা, 
তাদের ঔদ্ধত্য আচরণে প্রকাশিত অমানসিক বর্বরতায় 
রাজপথ তোমার-আমার রক্তে ধুয়ে যায়।
অনাথরা শৈশবকে হারিয়ে শ্রমিকে, কেউবা 
নেশাখোর হয়ে তোমাদের দাস-এ পরিণত হয়! 

পাশের দোকানে দুরাভাষে চলতেই থাকবে 
অভীষ্টলোভিদের বাদ-প্রতিবাদের ভন্ড সভা,
বাহবা দিয়ে করজোড়ে দাও হাততালি!

সীমান্ত কুমার রায়,
স্কূল ম্যাগাজিনে প্রথম লেখা,
পত্রিকায়,ই-ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি ।
পেশাগত ভাবে শিক্ষকতা র সাথে যুক্ত।

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন