হীরামন রায়
আমি স্বাধীনের মা।
ঐ যে বছর ,
ইংরেজ দেশ ছেড়ে চলে গেল,
সে বছর আমার স্বাধীনের জন্ম।
বড় সাধ করে ওর বাবা,
ঐ নামটা রেখেছিল।
বড় কষ্টে ওকে বড় করলাম,
পড়ালেখা শেখালাম ।
কিন্তু আমার স্বাধীন !
ওরা আমার স্বাধীনকে
গুলি করে পালিয়ে গেল।
ওরা তো ইংরেজ নয় ?
ওরা তো পাঠান মোগল নয়,
তবে কেন আমার স্বাধীন---?
ওর বাবা ওকে বুকে জড়িয়ে ,
যে নতুন ভারতের স্বপ্ন দেখতো--
সেটা কি এই ভারত? এই স্বাধীন ভারত!
স্বাধীনের অপরাধ ওর বোন ভারতীর, সম্ভ্রম বাঁচাতে রুখে দাঁড়িয়েছিল।
মা বোনের সম্মান বাঁচানো
যদি অপরাধ হয় ,
তাহলে আমিই বলবো
সেই স্বাধীনের বেঁচে থেকে কি লাভ।
ওর মরে যাওয়াই ভালো
বেঁচে থাকার অধিকার নেই।
আমার স্বাধীন মরে গেছে অনেক দিন খুনোখুনি, রাহাজানি চলছে নিরন্তর।
আমার ভারতীর মত শত ভারতী কামদুনি, গেদে, হাতরস হচ্ছে যত্রতত্র।
এরা তো শক, হুন, পাঠান, মোগল, ইংরেজ নয় ,
তবে কাদের হটিয়ে আমরা স্বধীন ভারতের জিগির তুলি -
বলতে পারো?
তাহলে এটাই কি
আমার মত সন্তান হারাদের
স্বাধীন ভারতবর্ষ?
ধিক ধিক শত ধিক!


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....