তপন ঘোষ
হারিয়ে যায় প্রয়োজন শেষে প্রিয়জন
হারিয়ে যায় অগাধ বিশ্বাসের ফসল
বর্ষার বেনোজলে ভেসে,
ভরে আসা দুচোখের জলে
ক্রমশ নীবর নিস্তব্ধতায়।
পৃথিবীর আলো মুছে যায়
নিশ্ছিন্ন হয়ে যায় চিহ্ন প্রমের,
মুছে যায় স্মৃতি, সব ভালোবাসার
ফসল কাটার শেষে,
যেমন পড়ে থাকে শুধু খড় টুকু
অথবা সাপের খোলোসের চিহ্ন টুকু।
গভীর জোস্না রাত
এখন আর আসে না আলোয় ভরে,
আসন্ন প্রসবা নারীর মৃত সন্তানের মতো
অপেক্ষার রাত শুধু
দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে।
তপন ঘোষ
রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর
পেশায় ব্যাঙ্ক কর্মী ।
নেশা কবিতা লেখা
প্রকাশিত কাব্যগ্রন্থ
- অন্তরীক্ষে দহন
- মুক্ত রাশি রাশি
- হে নিঃসঙ্গ তুমি বিহঙ্গ হও
- অনিত্য যে সুর নিত্য বাজে


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....