Friday, June 17, 2022

ওরা ।। সুজিত কুমার রায়


ওরা
সুজিত কুমার রায়
ক্ষুধা আছে ভরা
গরীবের ঘরে,
আর আছে অভাব দৈন্য।
পালঙ্ক সুখ জানে না তারা,
ভূমিতলে শুয়ে আনন্দ মেখে গায়ে
সুখে র সাগরে ভাসে।
গ্রীন টি আর সাস্থ্য পানীয়
এসব কথা তারা জানেনা এখনও
মোটা ভাত ,মুড়ি সহ অনুপান
প্রাতঃরাশ সারা হলো 
তৃপ্ত পরান।
পশু পাখি সব নিয়ে 
সুখী পরিবার ।
রোদ, বৃষ্টি খেলা করে ঘরে --
এমন বসতি তার।
আত্ম অভিমানে সচেতন অতি,
আপন করতে জানে এমনই রীতি ।
ছোট্ট একটি মন শুধু আছে আর 

ভালোবাসা প্রেম মিলে মিশে একাকার।

সুজিত কুমার রায়





No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন