প্রাণ হীন পুতুল
শ্রী লোহারাম দে
এঁটেল মাটির একটি পুতুল
গড়ে ছিলাম আমি,
সে পুতুলে আমারে কয়
প্রভু তুমি আমার স্বামী।
শুকিয়ে রোদে যত্ন করে
তারে শক্ত করিলাম,
কুমোর শালায় পুড়িয়ে
তারে দড় করিলাম ।
এখন মাটির পুতুল
আমার চেয়ে অনেক বেশি দড়,
প্রাণ হীন সেই পুতুলে কয়
তুমি আমার পূজা করো।
পল্লী কবি শ্রী লোহারাম দে
স্বাধীনতা সংগ্রামী সত্যনারায়ণ দে ও
ক্ষান্ত বালা দেবী র পুত্র
বহু পত্র পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়।


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....