সীমান্ত কুমার রায়
প্রত্যেক প্রাণে, মনেও আজও বিরাজিত
শহুরে এঁদো গলি হতে, তস্য পাড়া গাঁ হয়ে চরাচরব্যাপী।
প্রত্যেক মানব-মানবীর অন্তভূমিতে বিচিত্ররূপে;
আজও তুমি বহুল চর্চিত, বলা চলে তা অতিরঞ্জিত।
কবরীতে, ঠোঁটে, একে-অপরের কথার ভঙ্গিতে,
ঋতুতে ঋতুতে নবপল্লবে হয়ে ওঠে সে বিকশিত।
কখনোবা প্রেম-বীরত্বের গল্পগাথায় মুড়ে
দিকে দিকে প্রসারিত, হয় মুখে মুখে গুঞ্জিত।
দিনের শেষে এমনই কিছু প্রেম
চেনা ছন্দ ভুলে হাতড়ে নিষিদ্ধপথের দুয়ারে পৌছায়,
আবার কিছু বা আছে তারা মৃত্যুকে জয় করে নেয় !
কি বলা যায় এই প্রেমকে-
হঠকারিতা, নাকি তার ভবিতব্য ?
যদি বা তাই হয়, হে প্রেম আমি চাইনা তোমাকে!
প্রেম হেসে বলে, আমিতো আছি, রয়েও যাবো
তবে বুঝে নিতে হবে আমার অসীমতাকে,
তবেই তো করা হবে আমৃত্যুর সঠিক মূল্যায়ন।
নাহলে হেলায় হারাতে হবে নিজেকে !
সীমান্ত কুমার রায়,
স্কূল ম্যাগাজিনে প্রথম লেখা,
পত্রিকায়,ই-ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি ।
পেশাগত ভাবে শিক্ষকতা র সাথে যুক্ত।


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....