Friday, June 17, 2022

আজকের পড়াশোনা ।। সায়ন্তন রায়


আজকের পড়াশোনা
সায়ন্তন রায় 

ব্যাগ ভর্তি  বই, পেন আর খাতা,
পড়েই চলি শুধু অগণিত পাতা।
খাতা ভর্তি আছে যতো গৃহ কাজ -
পারছি না তাতো সমাধান আর। 

মায়ের বকুনি আর শিক্ষকের ধমক,
হতবুদ্ধি হয়ে, হয়েছি নিরব।
বিজ্ঞান সব সূত্র গেছে আজ ভেগে,
ইতিহাস ও ভূগোল সব গেছে মিলেমিশে, 

প্রতিযোগিতামূলক হয়েছে ,সম্প্রতি রীতি -
দৌড় দৌড় খেলায় কেটেছে অনেক দিনরাতি ।
চাই এ সবের ইতি,আসুক অন্য প্রভাত 
মুক্ত বাতাসে ভরে দিক আজ -স্বস্তির নিস্বাস। 

সায়ন্তন রায় 

পড়াশুনার সাথে গৃহ শিক্ষকতার সঙ্গে যুক্ত 
নেশা লেখা লেখি , এবং
বিশেষ পছন্দ  গান করা এবং বই পড়া।

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন