মোহনা ব্যানার্জী
আমি পাইলাম,
বিশ্বের দরবারে নিমন্ত্রণ ;
সারা বিশ্ববাসী ,
করছে আমায় আলিঙ্গন ;
আকাশ আজি ,
উঠেছে সেজে ;
শুভ ধ্বনি ,
উঠছে বেজে ;
আমি সত্যের পথ,
করি হে অনুসরণ ;
আমি পাইলাম ,
বিশ্বের দরবারে নিমন্ত্রণ ;
দুই পথখানি তরুরসারি ,
কুসুমেতে ভরা ;
আনন্দিত আজ সমগ্র,
জগৎ জোড়া ;
উৎসবে মেতেছে ,
সকল বিশ্ববাসী ;
চারিদিকে ছড়িয়ে ,
তাদের সব খুশি ;
সুন্দর হয়ে উঠেছে,
এই শুভক্ষণ;
আমি পাইলাম ,
বিশ্বের দরবারে নিমন্ত্রণ||
মোহনা ব্যানার্জী
Computer science engineering student.


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....