Friday, June 10, 2022

প্রার্থনা ।। সুজিত কুমার রায়

সাহিত্যের অঙ্গনে ।।পঞ্চম সংখ্যা।। ১০জুন২০২২



প্রার্থনা
সুজিত কুমার রায়

গুরু ভক্তি গুরু শক্তি
গুরু মনের চেতনা,
গুরুর কৃপা পাবো বলে
করি শ্রী গুরুর বন্দনা।
ভাবের ঘরে বসে তুমি
দাও মোরে মহা শক্তি,
মোহ,ভয়,অহঙ্কার ঘুচিয়ে -
কৃপা করে দাও মহাভক্তি।
শৃঙ্খল নয় শৃঙ্খলা চাই
চাই যে আত্মার বিকাশ,
জড়তা হতে মুক্ত হয়ে
ঘটুক হে সাধকের প্রকাশ।
সৎ চিন্তা ও সহানুভুতি
দাও হে আমায় সদা কৃপাকরি।
কুলকুণ্ডলীনি জাগাতে গুরু
দাও হে আমায় সদা শক্তি। 
সহস্রপদ্ম ফোটাতে চাই
সাধকের হৃদয় বড়ই আকুল -
সংযমে,সাধনায় থাকে যেনো মতি ---
কৃপা করে করো মোক্ষ সাধন।।


সুজিত কুমার রায়



No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন