Friday, June 24, 2022

জন্ম ও মৃত্যু ।। সুজিত কুমার রায়

 সাহিত্যের অঙ্গনে ।। 24june2022 ।। সপ্তম সংখ্যা

 জন্ম ও মৃত্যু 
সুজিত কুমার রায় 

আত্মা থাকে অবিনশ্বর
শরীর যাবে পঞ্চভূতে 
বাঁচিস তুই যে কটি দিন
থাকিস যেনো রাজ সুখে
হিসাব নিকাশ ,লাভ লোকসান
থাকবে কি আর দিনের শেষে?
যখন, দানব বেশে মৃত্যু এসে -
দুয়ারে কড়া নাড়বে হেসে।।


পালাই পালাই করলে ও মন
যাওয়া যাবে না কোনো দিকেই।।
আবাসনের উচু তলে ---
কিংম্বা ওই গাছের তলে
সবার তখন এক ঠিকানা..
আগুন আর মাটির দেশে।।
মোহের পিছে ছুটে মরা ...
প্রাপ্তি বড়ই কম,
সুখ,দুঃখের দোলাচলে 
জীবন বিহ্ববল।।

সুজিত কুমার রায় 

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন