সীমান্ত কুমার রায়
খারাপ অভ্যেসগুলোকে নিষিদ্ধ ঘোষণার দ্বারা
আমি অন্তরাত্মার সাথে মিলিত হতে চাই।
দেখি হতে পারে কি না আমি ও আমার হৃদয়ের মিলিতো প্রয়াসে তার সাথে সাক্ষাত উপলব্ধি,
যদি দৃঢ়ভাবে জাগরিত হয় কিছু অনুভূতি তার প্রতি।
যা হতে পারে মানবিক সূক্ষ্মতার বিচারে
আমার জীবনের প্রথম নিস্বার্থ ভালোবাসা।
এর জন্যে কতো রাত-দিন কাটিয়েছি একাকী,
একাকীত্বের অবসানে;
তবুও স্বাধীনচেতা হতে পারিনি!
আজ মনের সুপ্ত ব্যাকুলতাকে সঙ্গে করে পাড়ি
জমালাম তোমাদের নিজদেশে,
ভাব বিনিময়ের অভিলাষে।
সীমান্ত কুমার রায়,
স্কূল ম্যাগাজিনে প্রথম লেখা,
পত্রিকায়,ই-ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি ।
পেশাগত ভাবে শিক্ষকতা র সাথে যুক্ত।


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....