কৃষ্ণের দোসর
মৃণালেন্দু দাশ
মৃণালেন্দু দাশ
সে ছিল । ছিলই ,
এত তীব্র তাঁর উপস্থিতি
এখন কোথায় যে , জানিনা ...
আবার আছেন
তার কথা রয়ে গেছে বাতাসের কানে
বাতাস ধরে রেখেছে সুরে
সুর ভেসে যায়
স্রোতে ,
স্রোতে স্রোতে উতল আকাশ
দাঁড় বায় গাভী , কৃষ্ণের দোসর তারা
চুপি চুপি বিহানবেলা নেমেছে জলে
গোপিরা চলেছে ত্বরা জল ভরিতে , কাঁখে কলসি
মৃণালেন্দু দাশ
জন্মঃ ১০ ফেব্রুয়ারী ১৯৫৭
বর্তমানে রেলের কর্মজীবন থেকে অবসর প্রাপ্ত
তার প্রকাশিত কাব্যগ্ৰন্থঃ
১. অহল্যা কন্যা আমার (১৯৮৬)
প্রকাশ সহায়তা বাংলা আকাদেমী ,
তথ্য সংস্কৃতি বিভাগ,পঃবঃ সরকার ।
২.বজ্রবিদ্যুত ঘুড়ি (২০১৮) ।
প্রঃ আলোপৃথিবী (২য়সং ২০১৯)
৩.আত্মকাঠ ডিঙি নৌকো রোজ,বারোমাস (২০১৯)। প্রঃ বই টার্মিনাস ।
৪. মায়া প্রপঞ্চময় (২০২০),কলকাতা বইমেলা ।
প্রঃ বই টার্মিনাস ।
৫. দাউ দাউ দেহ ----ইবুক (২০২২)।
প্রঃ শব্দ লেখা ।
এছাড়া নিয়মিত বিভিন্ন পত্র-পত্রিকায় ৪০বছর যাবৎ লেখা লেখি র সাথে যুক্ত আছেন।
এছাড়া ও তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন ---
উল্লেখ্য
"ব্যস"
"ঞ্জাণালোক"
অল্পক্ষণ( ছোটদের পাতা )
"এইকাল" (ছোটদের পাতা ও সাহিত্যের পাতার বিভাগীয় সম্পাদক)


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....